1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে জমি বিক্রির পাওনা অর্থকে কেন্দ্র করে সংঘর্ষে ডা. খাইরুলসহ বেশ কয়েকজন আহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে জমি বিক্রির অর্থের দেনা-পাওনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদরের উপজেলা গেট সংলগ্ন সজিব মেডিকেল নামে একটি ওষুধের দোকানে।

তথ্যানুসন্ধানে জানা যায়, সদরের জামালপুর গ্রামের ডা.খাইরুল ইসলাম ও তার সহোদর ছোট ভাই  গোলাপসহ অন্যান্য ভাইদের মধ্যে জমি বিক্রিত সমুদয় ৮ লাখ টাকার হিস্যার প্রকৃত দেনা-পাওনা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য চলে আসছিল।

ভাই-ভাতিজার দেনা-পাওনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে টান-টান উত্তেজনার সৃষ্টি হয়। এনিয়ে গত কয়দিন ধরে উভয়ের মধ্যে চরম অসন্তোষের ধারাবাহিকতায় ইতোপূর্বে পরস্পর হাতাহাতির ঘটনাও ঘটে।

এরই জের ধরে শুক্রবার রাতে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে। সৃষ্ট সংঘর্ষে ডা. খাইরুল ও নয়নসহ উভয় পক্ষের বেশ কয়েকজন গুরতর আহত হয়েছে। সদরের উপজেলা গেট সংলগ্ন ডা. খাইরুল ইসলামের মালিকানাধীন সজিব মেডিকেল নামে একটি ওষুধের দোকানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় সজিব মেডিকেলের ক্ষয়-ক্ষতি ছাড়াও প্রতিষ্ঠানের মালিক ডা. খাইরুল ইসলাম ছাড়াও প্রতিপক্ষের নয়নসহ বেশ কয়েকজন গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে ডা. খাইরুলকে চিকিৎসার জন্য তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়েছে কি-না জানা যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!