1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত সদস্য থানা হেফাজতে

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ১ জনসহ দুই ডাকাত সদস্যকে আটক করে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ টু দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা-বাগদা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করে। অপর ৩ জন পালিয়ে যায়। আটক ডাকাত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কৃষ্ঠমনি কাবিলের চর এলাকার হারানের ছেলে আয়নাল (৪৫)।

এরআগে বিকেলে কামারদহ ইউপির পশ্চিম মাস্তা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রায়হান নামের অপর এক ডাকাত সদস্যকে কামারদহ ইউপির ফাঁসিতলা এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, এদিন মধ্যরাতে আয়নাল তিনজনকে সাথে নিয়ে স্থানীয় (গোবিন্দগঞ্জ) কয়েকজনের ডাকে কাটা-বাগদা এলাকায় আসে। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা দৌঁড়ে পালায়। এসময় আয়নালকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে।

থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, দুই ডাকাত সদস্যকে আটকের বিষয় নিশ্চিত করেছেন। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!