1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গাইবান্ধায় বিভিন্ন আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গাইবান্ধা জেলা গণগ্রন্থাগারের উদ্যোগে কেক কর্তন এর মাধ্যমে উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফেরদৌসি জাহান সিদ্দিকা এবং লেখক ও সংগঠক অধ্যাপক নাসবরিন সুলতানা রেখা প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘গ্রন্থাগার হলো জাতির জ্ঞানভান্ডার। এটি কেবল বই পড়ার স্থান নয়, গবেষণার প্রসারেও অপরিসীম গুরুত্ব বহন করে। তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী-শিক্ষক, সাহিত্যপ্রেমী এবং গ্রন্থাগার ব্যবহারকারীদের মধ্যে পুরস্কার বিতরণ। করা হয়। আলোচনা পর্বে বই পড়ার গুরুত্ব এবং ডিজিটাল গ্রন্থাগার ব্যবস্থার প্রসার নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। গ্রন্থাগার ব্যবহারের মাধ্যমে একটি আলোকিত সমাজ গড়ার প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!