1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তাদের রক্ষিত লকার ফ্রিজ করতে দুদকের চিঠি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রক্ষিত কর্মকর্তাদের সেইফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য স্থগিত (ফ্রিজ) করে কেউ যাতে ওই লকার খুলে রক্ষিত মালামাল নিতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এই তথ্য জানান।

তিনি জানান, বিগত ২৬ জানুয়ারি আদালতের অনুমতিক্রমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অনুসন্ধানের উদ্দেশ্যে গঠিত দুর্নীতি দমন কমিশনের টিম বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টে রক্ষিত অভিযোগ সংশ্লিষ্ট সাবেক এক ডেপুটি গভর্নরের সেইফ ডিপোজিট তল্লাশি করে। তল্লাশি করে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর চৌধুরী জমাকৃত তিনটি সিলগালা কোটা খুলে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ১০০৫.৪ গ্রাম স্বর্ণ ও ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে।’

মহাপরিচালক জানান, তল্লাশিকালে রেজিস্ট্রার পরীক্ষা করে দেখা যায়, সেখানে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কিছু কর্মকর্তারও সেখানে লকার রয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তাদের কাছে প্রতীয়মান হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরো অনেকের এ ধরনের যে লকার রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সে জন্যে অনুসন্ধান দলের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে সেই লকারগুলো সাময়িকভাবে স্থগিত (ফ্রিজ) করতে অনুরোধ করা হয়েছে। আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!