1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

সাংবাদিক মাজহারুল মান্নানের বাবা শিক্ষাবিদ ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, সামাজিক ও নাগরিক উদ্যোক্তা মো. আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী পারিবারিকভাবে পালিত হয়েছে।

তিনি যমুনা টেলিভিশন ও নয়া দিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক ও রংপুর বিভাগীয় প্রধান এবং রংপুর রিপোর্টার্স কাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের পিতা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সোমবার (৩ ফেব্রুয়ারী) বাদ জোহর সুন্দরগঞ্জের কিসামত সদর গ্রামে কোরআন খানি ও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহসহ মরহুমের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়িরা। কোরআন খানি শেষে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন বিশিষ্ট মুফাসসির মাওলানা হারুন-অর-রশিদ।

উল্লেখ্য; ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারী রাতে আব্দুস ছাত্তার সরকার রংপুর মহানগরীর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ব্যক্তি জীবনে তিনি ৭ কন্যা ও ৪ ছেলে সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আব্দুস ছাত্তার সরকার ১৯৩৮ সালের ১৯ জুলাই সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিসামত সদর গ্রামে বিখ্যাত সরকার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অসামান্য প্রতিভার অধিকারী বিনয়ী, শিক্ষাবিদ, নাগরিক উদ্যোক্তা ও সমাজসেবক ছিলেন। তিনি উপজেলার ধুমাইটারী সিদ্দিকিয়া ডিগ্রী মাদরাসায় অধ্যাপনা শেষে ২০১০ সালের মার্চ মাসে অবসর গ্রহন করেন।

অধ্যাপনার পাশাপাশি ছাত্তার সরকার উত্তর পরান বেলকা হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতাসহ সুন্দরগঞ্জের বিভিন্ন সামাজিক ও নাগরিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন। এছাড়া তিনি উত্তর পরান জামে মসজিদ ও বেলকা নুরেরটারী জামে মসজিদে দীর্ঘদিন ইমামতির দ্বায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!