1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

একুশে বইমেলায় কবি টিএম মনোয়ার হোসেন-এর কাব্যাপোন্যাস ‘কেতুমিয়ার ভিজিট কম’

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ অমর একুশে বইমেলায় কবি-সাহিত্যিক টিএম মনোয়ার হোসেন-এর কাব্যাপোন্যাস ‘কেতুমিয়ার ভিজিট কম’। কাব্যগ্রন্থ প্রকাশনীর পরিবেশনায় ‘কেতুমিয়ার ভিজিট কম’ প্রথম ও দ্বিতীয় খন্ড একসাথে পাওয়া যাচ্ছে রাজা প্রকাশনীর ৮২ নম্বর স্টলে।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের মরহুম বদিউজ্জামান ও মাতা মরহুমা মনোয়ারা বেগম দম্পতির সন্তান কবি টিএম মনোয়ার হোসেন। পলাশবাড়ী সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। তিনি পঞ্চগড় জেলা প্রশাসন পরিচালিত ‘কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন’ এ মাধ্যমিক শাখায় বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

কবি টিএম মনোয়ার হোসেন বলেন, তাঁর ১৭টি একক গ্রন্থের মধ্যে ‘কেতুমিয়ার ভিজিট কম’ কাব্যাপোন্যাস সম্পূর্ণ আলাদা ধাঁচের একটি কাব্যাপোন্যাস। সব শ্রেণির পাঠককে আমার ‘কেতুমিয়ার ভিজিট কম’ বইটি তৃপ্তি আনায়ন উপযোগী। ‘কেতু’ নামটা শুনলেই কেমন যেনো অবাক লাগে! কেতু? হাসিও কম পায় না! কে এই কেতু? ‘কেতু’ অন্য কেউ না। আমাদের সমাজেরই কেউ না কেউ। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠা তার। নষ্ট হয়ে যাওয়া এক টোকাই সম্পর্কে নানা উপদেশ-পরামর্শ এবং দিক-নির্দেশনা। এছাড়াও নতুন নতুন নানা তথ্য-উপাত্তে ভরা এ বইটিতে। একুশে বইমেলায় বেস্ট সেলার একটি বই। পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান রাজা প্রকাশনীর ৮২ নম্বর স্টলে। কবি মনে করেন কাব্যাপোন্যাস বইটি এবার অনেক পাঠকের হাতে পৌঁছিবে।

লেখকের অন্যান্য বই সমূহের মধ্যে ‘এ কেমন পৃথিবী’ (উপন্যাস), ‘পরীর রাজ্যে আমি’ (কিশোর উপন্যাস) ‘সাত সমুদ্র তের নদী’ (কিশোর উপন্যাস), ‘ছড়ার বেশে কল্প দেশে’ (শিশুতোষ ছড়া), ‘কেতুমিয়ার ভিজিট কম’ (কাব্যাপোন্যাস), ‘প্রেম’ (কাব্যগ্রস্থ), ‘শূন্যেই শূন্যতা’ (কাব্যগ্রস্থ), ‘স্মৃতির এ্যালবামে স্বাধীনতা’ (কাব্যগ্রস্থ), ‘সিঁড়ি বেয়ে’ (কাব্যগ্রস্থ),‘ হাফ ডজন প্রেম কয়েক ডজন কথা’ (গল্পগ্রস্থ), ‘দুঃখের অরণ্যে বসবাস’ (গল্পগ্রন্থ), ‘প্রেমের কত রকম ফের’ (গ্রল্পগ্রন্থ) ও ‘ভালোর পথে নতুন আলো’ (শিশুতোষ ছড়া)। লেখার পাশাপাশি তিনি শিক্ষকতা, সাহিত্য চর্চার সাথে গানও লিখছেন। এ পর্যন্ত আধুনিক, পল্লীগীতি, ভাওয়াইয়া, বিচ্ছেদ, বাউল ও দেশের গান মিলে প্রায় ২৫০টিরও বেশি গান রচনা করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!