1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

ফুলছড়িতে জমি নিয়ে বিরোধে হামলায় আহত সেনা সদস্যের মৃত্যু

  • আপডেট হয়েছে : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপরে হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) এর মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারী) ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই ঘটনায় তার দুই সহোদর ভাই আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত সেনাসদস্য রুহুল আমিন এবং আহত জাকির (৪৫) ও রতন মিয়া (৪০) ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের পুত্র।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের সাথে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মধুর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৮ জানুয়ারী মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’পরে মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে প্রতিপ মধু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আনছার আলীর তিন ছেলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন, সদ্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য রুহুল আমিন (৪৭), পুলিশ সদস্য জাকির হোসেন ও রতন মিয়া।

স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে সেনাসদস্য রুহুল আমিনকে রংপুর সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। এদিকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া রুহুল আমিনের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: হাফিজুর রহমান বলেন, ‘ওইদিন হামলার ঘটনার পরপরেই আনছার আলী সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলার প্রধান আসামী আব্দুর রহিম মধু সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, নিহত সেনাসদস্য রুহুল আমিনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!