1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

পীরগঞ্জে আবু সাঈদের স্মরণে শীতবস্ত্র, স্কুল ব্যাগ বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের স্মরণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)’র উদ্যোগে পীরগঞ্জের বাবনপুর কামিল মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল ও চাদর এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসময় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর জেলা কো-অর্ডিনেটর এ কে এম জাহিদুল ইসলাম, পিপিআরসি’র ম্যানেজার কমিউনিকেশন জয়ন্ত পাল এবং ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামের মো. মুসা মিয়া।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কম্বল ও চাদর বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষদের সহায়তা এবং স্কুল ব্যাগ প্রদানের মাধ্যমে শিশুদের শিক্ষা উপকরণ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পিপিআরসি মনে করে এ উদ্যোগটি প্রয়াত আবু সাঈদের স্মৃতি ধারণ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এসময় শীতার্ত মানুষের মাঝে ১৫০ টি কম্বল ও ৪ শ’ টি চাদর এবং ১২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!