1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

মাগুরায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

মাগুরা সদর উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালীতে এ ঘটনা ঘটে। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কানইডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে হাবিুবুর রহমান স্বপন (২৪) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

আহতরা হলেন- সাগর (৩১), জাফর (৩৫), হানিফ (৪০), মুকুল (৩৫), ফারুক (৫০), জাহাঙ্গীর (৩৫), মিঠুন (২০), সালাম (৫০), আশিক (১৭), মানিক (২০) ও জাহিরুল (৩২)।

এ বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, দর্শনা ডিলাক্স দর্শনা থেকে ঢাকা যাচ্ছিল। সোনার তরী পরিবহন বরিশাল থেকে রাজশাহী যাচ্ছিল। মাগুরা সদর উপজেলায় নৈশকোচ দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সোনার তরী পরিবহন সড়কের ওপর উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের রাতেই মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত দুজনের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!