1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং ২৭) ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ-সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ১২৪ জন ভোটারের মধ্য ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৫টি ভোট বাতিল করা হয়।

ভোট গণনা শেষে সভাপতি পদে গোলাম মোস্তফা (ছাতা) ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি সামছুল আলম (চেয়ার) পেয়েছেন ২৯ ভোট। সহ-সভাপতি পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে মোনারুল ব্যাপারী (আনারস) ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদেক আলী (তালাচাবি) পেয়েছেন ২৮ ভোট এবং রাজা মিয়া (মোটরগাড়ি) পেয়েছেন ২৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তার মধ্যে আতাউল হক (মই) ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল জলিল প্রধান (প্রজাপতি) পেয়েছেন ২২ ভোট। নির্বাচন কমিটির সভাপতি দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এএইচএম তারিকুল শরীফ।

উল্লেখ্য’ গোবিন্দগঞ্জ পৌর হাট বাজার মৎস্য ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আউয়াল (মাছ), সহ-সাধারণ সম্পাদক পদে সাবু ব্যাপারী (গরুর গাড়ী) এবং সাংগঠনিক সম্পাদক পদে রফিকুল (আম) কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!