1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গাইবান্ধায় আন্তর্জাতিক কিন এনার্জি দিবস পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জীবাশ্ম জ্বালানীকে না বলুন, কিন এনার্জি টেকসই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় আন্তর্জাতিক কিন এনার্জি দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) বিকেলে শহরের কাচারী বাজারে ডিবি রোডে মানববন্ধনের আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-সহ বিভিন্ন পরিবেশ ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ এখনও আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতি নির্ভরশীল। সরকারের বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রণীত হওয়ায় নীতি পরিকল্পনা প্রণয়নে অসঙ্গতি ও অস্পষ্টতা এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয়হীনতার চিত্র পাওয়া গিয়েছে। টিআইবির গবেষণাসহ নির্ভরযোগ্য বিভিন্ন তথ্য ও বিশ্লেষণমতে বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত অগ্রাধিকার খাতে বিবিধ অসঙ্গতি, সুশাসনের ঘাটতি, অনিয়ম এবং দুর্নীতি বিদ্যমান। এসব বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

সনাকের পরিবেশ উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতনের সভাপতিত্বে এবং ইয়েস দলনেতা জান্নাতুল ফেরদৌসী জেমির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যাপক মাজহার উল মান্নান, জহুলুল কাইয়ুম, অঞ্জলী রানী দেবী ও শাহজাদী হাবিবা সুলতানা প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!