1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গাইবান্ধায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন রোববার স্থানীয় এম.এন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। সম্মেলনে শ্লোগান ছিল- টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার।

সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিডব্লিউএফর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার চেয়ারম্যান একেএম রফিকুন্নবী, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, আইবিডব্লিউএফ রংপুর ও দিনাজপুর অঞ্চলের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ হক্কানী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাইবান্ধা শাখার এসএভিপি শাখা প্রধান মো. রাশেদুল করিম, আইবিডব্লিউএফ রংপুর জোনের সেক্রেটারী মো. জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সম্পাদক মো. আবুল বাছেদ মন্ডল। শেষে মো. ইসমাইল হোসেনকে সভাপতি ও মির্জা শহিদুল ইসলাম বেগ মুরাদকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!