1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

সাঘাটার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই হাসপাতালে হামলার ঘটেনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে না পেরে লাশ ফেলে পালিয়েছে ডাক্তারসহ হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ফুলছড়ি উপজেলার বাগবাড়ি গ্রামের সবুজ মিয়ার স্ত্রী শিরিন আক্তারকে (২৬) সাঘাটা উপজেলার বোনারপাড়া ডিজিটাল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক প্রসূতিকে সিজারের কথা বলেন। স্বজনরা চিকিৎসকের পরামর্শে সিজারের রাজি হলে রাত ১১টার দিকে নবজাতকের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণ পর প্রসূতিও মারা যান।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় এমন ঘটনা ঘটেছে। এ হাসপাতালে গত তিন বছরে ১০ জনের বেশি রোগী ও নবজাতকের মৃত্যু হয়েছে।

উপজেলা স্ব্যস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন বলেন, বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জেনে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশা আলম বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তদন্তের মাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!