1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গাইবান্ধা জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

খবরবাডি ডেস্কঃ গাইবান্ধায় ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১৩ জন প্রশিক্ষণার্থীদের সাথে জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। সভায় নবাগত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরবর্তীতে জেলা পুলিশের কার্যক্রম সর্ম্পকে প্রশিক্ষণার্থীদের মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।

পুলিশ সুপার গাইবান্ধা জেলায় নবাগত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেইসাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি প্রশিক্ষনার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)  ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএমসহ ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের গাইবান্ধা জেলায় আগত বিভিন্ন ক্যাডার সার্ভিসের ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!