1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

ফুলছড়িতে বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ স্কাউটস এর গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জগৎবন্ধু মন্ডল সভাপতি ও ইব্রাহিম আকন্দ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ জানুয়ারী) বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে উপজেলার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে ফুলছড়ি উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল। উপলক্ষে সভায় বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, স্কাউটস এর তরুন লিডার নয়ন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, প্রধান শিক্ষক রায়হান সরকার, প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু প্রমুখ।

পরে নির্বাচনী অধিবেশনে কাউন্সিলে আগামী ৩ বছরের জন্য পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলকে সভাপতি ও উপস্থিত কাউন্সিলরদের ভোটে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম সম্পাদক নির্বাচিত হন। ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি আব্দুস ছালাম আহমেদ, সবুজ পাঠান, গৌতম চন্দ্র অধিকারী, কমিশনার নুরুন্নবী মিয়া, কোষাধ্যক্ষ শিরিন আকতার, যুগ্ম সম্পাদক শাহীন সরকার, গ্রুপ সভাপতি মতলুবর রহমান, সদস্য সাজু মিয়া, আব্দুল ওয়াহেদ, প্রদেশ কুমার বর্মণ সহ স্কাউটস বিধি অনুযায়ী অন্যান্য সকল পদে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ অত্র উপজেলার স্কাউটিং কার্যক্রম বেগবান করে শিক্ষার্থীদেরকে আদর্শ সু-নাগরিক হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!