1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

গাইবান্ধায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ডের আদেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী মৌমিতা আকতার লতার (২৩) হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়নকে (২৯) মৃত্যুদন্ড এবং একইসাথে তাকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদানের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস.এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত নয়ন আদালতে উপস্থিত ছিলেন। নয়ন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে মৌমিতার সাথে নয়নের বিয়ে হয়। বিয়ের ৮ মাস পর যৌতুকের টাকা না দেয়ায় ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর রাতে স্ত্রী মৌমিতা আকতারকে শ্বাসরোধে হত্যা করেন নয়ন। নিহত মৌমিতা আকতার লতার বাড়ি পার্শ্ববর্তী চাচিয়া মীরগঞ্জ গ্রামে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মাসুদার রহমান মাসুদ জানান, বিয়ের পর থেকেই নয়ন যৌতুকের জন্য মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। শেষে যৌতুকের টাকা না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। ঘটনার পর পুলিশ মৌমিতার লাশ উদ্ধার করে এবং নয়নের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

তিনি আরো বলেন, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত নয়নকে মৃত্যুদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন।

আসামী পক্ষের আইনজিবি আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাবার ঘোষনা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!