1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন।

গাইবান্ধায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ। রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য রওশন আরা ফরিদা, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, আলমগীর সাদুল্যা দুদু, অ্যাড. হানিফ বেলাল, ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, আব্দুর রাজ্জাক ভুটটু সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু।

শেষে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক মইনুল হাসান সাদিকসহ বিএনপির নেতৃবৃন্দ।

অন্যদিকে ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূইয়াসহ অন্যরা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!