1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউএনও’র বিদায় সংবর্ধনা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছেন পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটি। রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ১৭ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রানার সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান রিপোর্টার্স ইউনিটির অফিসে আসামাত্র তাকে প্রথমেই ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান রিপোর্টার্স ইউনিটির সদস্য বৃন্দরা, বিদায়ী অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাব সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ ছাদেকুল ইসলাম রুবেল, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ মুশফিকুর রহমান মিলটন, রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারন সম্পাদক মোঃ শাহরিয়ার কবির আকন্দ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও কালবেলা উপজেলা প্রতিনিধি মোঃ মিলন মন্ডল,পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাজু আহমেদ, সাংবাদিক গোলজার সরকার,পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মাছুদার রহমান মাছুদ, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকার ও পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ রবিউল ইসলাম পাতা প্রমুখ বক্তব্য রাখেন।

বিদায়ী ইউএনও মোঃ কামরুল হাসান বলেন, পলাশবাড়ী উপজেলার মানুষ খুবই আন্তরিক আর এখানকার রাজনৈতিক পরিবেশও ভালো গণমাধ্যম কর্মীরাও অনেক আন্তরিক। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারবো না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন এবং সেই সঙ্গে সকলের কাছে তিনি তার ও তার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এসময় বক্তারা বলেন, তিনি মানুষকে সেবা দেওয়ার জন্য দৌঁড়াতেন। তার কর্মের কথা উপজেলাবাসী মনে রাখবে। প্রত্যেকটি মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করতেন। সারাক্ষণ উপজেলা উন্নয়ন নিয়ে ভাবতেন। তিনি সৎ,উদ্যামী ও কর্মঠ ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক,দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসলাম আলী, পলাশবাড়ী প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান স্বপন, দৈনিক দিনকাল এর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম কবির সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!