1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবীতে গাইবান্ধায় রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন রেস্তোরা মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় রেস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি আসিফ মাহমুদ তমাল, কেন্দ্রীয় সদস্য বাবুলাল চৌধুরী, সংগঠনের জেলা শাখার সভাপতি তাবারক হোসেন, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ, সদস্য কাজী নাজমুল হাবীব তমাল, গোলাম রব্বানী ও আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, সরকার হঠাৎ করে অর্থ বছরের মাঝামাঝি সময়ে রেস্তোরা সেক্টরের ওপর ভ্যাটের হার তিনগুণ বৃদ্ধি করেছে। যেখানে দীর্ঘদিন ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, সেখানে হঠাৎ করে ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা না করে তৈরি পোশাক, রেস্তোরা, মিষ্টিসহ ৪৩টি পণ্য ও সেবার ওপরে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি অবিবেচনাপ্রসূত। মানববন্ধনে বক্তারা রেস্তোরা সেক্টরের বিদ্যমান নানাবিধ সমস্যা তুলে ধরে ব্যবসায়ীদের ওপর বর্ধিত ভ্যাট ও এস.ডি প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!