1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

মনু -সভাপতি, লেলিন-সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক পদে আবু জাফর লেলিন নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহ-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খলেক এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

পৌর বিএনপি’র আহবায়ক রবিউল কবির মনু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আবু জাফর লেলিনের সঞ্চালনায় প্রথম পর্যায়ে সম্মেলন, আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা বিএনপি’র আহবায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপি’র সহ-সভাপতি ফারুক কবির আহমেদ ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউকসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে দ্বিতীয় সেসনে বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর বিএনপি’র কাউন্সিলরা ভোট প্রদান করেন। পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি ৩ প্রার্থীর প্রাপ্ত ভোট রবিউল কবির মনু মন্ডল (চেয়ার ৩৭৪), মোনোয়ার হোসেন রাজু (মোটর সাইকেল ১০) ও জাহাঙ্গীর আলম ডাবলু (আনারস ৩২)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি ২ প্রার্থীর প্রাপ্ত ভোট আবু জাফর লেলিন (ঘাড়া ২৩৭) ও মোসাদ্দেক হোসেন সজল (খেঁজুর গাছ ১৮২)।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি ৬ প্রার্থীদের প্রাপ্ত ভোট আমিরুল ইসলাম সরকার (আম ৩৮), মমিন শেখ (মোমবাতি ৮২), মাহিদুর রহমান রানক (মাছ ২৭৪), আব্দুল মান্নান সিন্টু (মোরগ-১৫০), আনিছুর রহমান নাদিম (দেয়াল ঘড়-৭২) ও তারিকুল ইসলাম চঞ্চল (বাই সাইকেল ১৩০)।

উল্লেখ্য; কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!