1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

প্রিপেইড মিটার : গ্রাহকদের চরম আপত্তির মুখেও নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকরা চরম আপত্তি জানালেও নেসকোর স্থানীয় নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহ দেখাচ্ছেন কেন? প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকদের ঘোর অনীহা সত্ত্বেও কোম্পানির চাকরিজীবী-নির্বাহী প্রকৌশলীদের অনমনীয়তার নেপথ্য রহস্য কী? এমন প্রশ্ন এখন প্রত্যেক বিদ্যুৎ গ্রাহককের। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিতে বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার সংযোগ বিরোধী এক প্রতিবাদ সমাবেশে প্রশ্ন তোলেন বক্তারা।

প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে পুরাতন বাদিয়াখালীর স্টেশন রোডে বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সমাজ ও মানবাধিকারকর্মী গোলাম রব্বানী মুসা, অ্যাড. ফারুক কবীর রাহিন, মনির হোসেন সুইট, মোর্শেদ হাসান দীপন, খোরশেদ আলম খোকন ও ফিরোজ সরদার প্রমুখ।

বক্তারা বলেন, বিতর্কিত প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই গাইবান্ধায় লাগাতে দেওয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ গ্রাহকদের ওপর চাপানো হবে। বক্তারা প্রিপেইড মিটার সংযোগে আগ্রহী নেসকোর নির্বাহী প্রকৌশলীদের অপসারণ দাবী করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!