1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

গাইবান্ধায় জুলাই বিপ্লবে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আহত ছাত্র-জনতার সুচিকিৎসা, পুনর্বাসন এবং সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন মোঃ শরিফুল ইসলাম উপ-পরিচালক, স্থানীয় সরকার গাইবান্ধা।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সাংবাদিক জাভেদ হোসেন, রঞ্জু মিয়া, নয়ন, সাগরসহ ৫০ জন আহত ছাত্র-জনতা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তাদের সুচিকিৎসা কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্মারকলিপিতে দাবি জানানো হয় যে, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা অবিলম্বে নিশ্চিত করতে হবে এবং তাদের চিকিৎসা ব্যয় সরকারকেই বহন করতে হবে।
স্থানীয় সরকারের উপ-পরিচালক শরিফুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।এদিকে আন্দোলনকারীদের এই উদ্যোগকে সাধারণ জনগণ স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!