1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশীপ বাতিল : কৃষি উপদেষ্টা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

 

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে বর্তমানে সারের কোন সংকট নেই। কেউ যদি সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘কৃষকরা ন্যায্যমূল্যেই সার পাবেন। আর যেসব ডিলার সারের কৃত্রিম সংকট তৈরি করবে আগামি মাস থেকে তাদের ডিলারশীপ থাকবে না। কোন অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না।’

আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা আরও বলেন, ‘সীমান্তে কোন উত্তেজনা নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিএসএফ এখন কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। ভারতের সাথে কিছু অসম চুক্তি রয়েছে, আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের তদন্তসহ অন্যান্য মামলার তদন্ত পুলিশই করবে -এটা অন্য কোন সংস্থার করার সুযোগ নেই। আগের মতো পুলিশ যেন উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায় সেজন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে কৃষি উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় অসত্য খবর প্রচার করতো। কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা সত্য সংবাদ তুলে ধরায় বিদেশি মিডিয়াগুলো এখন আর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে পারছে না। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, ৭৭ ব্রিগেডের ব্রিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্ণেল মাহমুদুল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলাসহ কৃষি বিষয়ে আলোচনা করেন এবং অন্যান্য যেসব সমস্যার কথা আলোচনা হয়েছে সেই বিষয়গুলো অন্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের অবহিত করার আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!