1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

দিনাজপুরে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ৫৭৫ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

 

জেলায় নবাবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে  হামলা, ককটেল বিস্ফোরণ ও মার-পিটের অভিযোগে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ ৭৫ জনের নাম উল্লেখ করে নবাবগঞ্জ  থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা ৫’শ জনকে আসামি করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. আব্দুস সবুর আজ সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলার নবাবগঞ্জ উপজেলার তর্পণঘাট গ্রামের স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম (৪০) এই ঘটনায় গত ৮ জানুয়ারি নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ পেশ  করেন। তার আনিত অভিযোগটি প্রথমিকভাবে অনুসন্ধানে সত্যতার ভিত্তিতে গতকাল রোববার রাতে মামলাটি থানায় দায়ের করা হয়েছে।

তিনি বলেন, মামলার উল্লেখ যোগ্য আসামিরা হলো, দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিক (৪২), তাঁর চাচা দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন (৭২), নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান ওরফে মানিক (৫০), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজওয়ার মোহাম্মদ ফাহিম (৩৫), সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম (৫০), সহসভাপতি আমির হোসেন (৬২), যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম সবুজ (৪৫), সানোয়ার হোসেন মন্ডল (৫৮) উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান (৩৫), উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন (২৮), সাধারণ সম্পাদক শামীম হোসেন (৩০), ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদশা (৩০), ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৪০), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইনুল হক চৌধুরী (৬০)।

বাদী তার মামলার এজাহারে উল্লেখ করেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর দেড় টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশী ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। একই সময়ে মামলার বাদী সহ আন্দোলনকারী ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামী শিবলী সাদিক ও দেলোয়ার হোসেনের নির্দেশে আসামি, সায়েম সবুজ, মাসুদ রানা, সানোয়ার হোসেন মন্ডল ও সাদ্দাম হোসেন ককটেল নিয়ে এবং অন্য আসামিরা হাতে ধারালো হাঁসুয়া, লোহার রড, চায়নিজ কুড়াল ও দা নিয়ে মিছিলে হামলা চালায়।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মহুবার রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গতকাল রোববার রাতে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও অন্যান্য ধারায় একটি মামলা হয়েছে। মামলা দায়েরের পর তিনি আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন ও এজাহারকারীর নিকটে থাকা আলামত জব্দ করেছেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন। মামলার আসামিরা পলাতক রয়েছেন। আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!