1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

ঢাকা ছাড়ার আগে যে বার্তা দিলেন খালেদা জিয়া

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার আগে কিছু বার্তা দিয়ে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি দেশের সব মানুষ যেন ভালো থাকে সে কামনা করেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বিদায় দেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন কামনা করেছেন দেশের মানুষ যেন ভালো থাকে। গণতন্ত্র যাতে পুনরুদ্ধার হয়, সে বিষয়ে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে ছয় বছর আটক করে রাখা হয়। এই আটক করে রাখার সময় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাকে অনুরোধ করেছিলাম, তাকে বাইরে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা কোনো কথাতেই কর্ণপাত করেননি।’

তিনি আরও বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আজ দেশনেত্রী সব মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এজন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।’

বিএনপি চেয়ারপারসনের ফিরে আসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করছি সুচিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন।’

কোনো রাজনৈতিক বার্তা দিয়েছেন কি না জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক বার্তা বলতে তিনি দেশের মানুষের ভালো থাকার কামনা করেছেন এবং গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয় সে বিষয়ে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।’

গতকাল বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে বিদায় জানান। দলের চেয়ারপাসনকে বিদায় জানাতে বিকেল থেকেই বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির হাজারো নেতাকর্মী। বিদায় জানানোর সময় জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর বিএনপি ও এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগেই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে তাতেও দুর্ভোগ পুরোপুরি এড়ানো যায়নি। বিএনপির নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু নেতাকর্মীদের অনেকে রাস্তায় নেমে আসেন।

চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান একসঙ্গে দেশে ফিরবেন এমন প্রত্যাশা করছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। (সূত্র: দৈনিক আমাদেরসময়)

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!