1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

ঠাকুরগাঁয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

জেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) ও মামুনুর রশিদ (৩৫) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে পীরগঞ্জ থানার সামনে ও পৌর শহরের ভেলাতৈড় জামতলিতে দু’টি  দুর্ঘটনা ঘটে।
নিহত তোজাম্মিন শাহনাজ রেবু পীরগঞ্জ পৌর এলাকার মিত্রবাটি এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী। অন্যদিকে, নিহত মামুনুর রশিদ সদর উপজেলার ভেলাজান এলাকার বাসিন্দা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, শনিবার সকালে তোজাম্মিন শাহনাজ রেবু ও তার পরিবারের অন্য সদস্যরা চার্জার ভ্যান যোগে ভেলাতৈড় যাচ্ছিলেন। পথিমধ্যে চার্জার ভ্যানটি পীরগঞ্জ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মিনিবাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তোজাম্মিন শাহনাজ রেবু নিহত হন।

তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘাতক মিনি বাসটিকে আটক করা হয়েছে।

অন্যদিকে, শনিবার সকালে ঠাকুরগাঁও- গড়েয়া সড়কের সালন্দর মানবকল্যাণ পাড়া এলাকায় এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক মামুনুর রশিদ গুরুতর আহত হন। মামুনুর রশিদকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনতগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!