1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল

যুবদল নেতাকে মারধর, গাইবান্ধার বিতর্কিত চেয়ারম্যান মোসাব্বির হোসেনের অপসারণ দাবি

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেনের বিরুদ্ধে দুই যুবদল নেতাকে মারধর, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-নাকাইহাট সড়কের বালুয়া বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মোসাব্বির হোসেন তার প্রভাব খাটিয়ে সকল ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ গতকাল (৪ জানুয়ারি) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলামকে মারধর করেন।
এ ঘটনায় শফিকুল ইসলাম বাবু বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় চেয়ারম্যান মোসাব্বিরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা চেয়ারম্যানের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন
বক্তারা আরও বলেন, চেয়ারম্যান মোসাব্বির বালুয়া বাজারের চাঞ্চল্যকর রোকন হত্যা মামলার অন্যতম আসামি। এই চেয়ারম্যান বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার এসব কার্যকলাপের কারণে ইউনিয়নের সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী চেয়ারম্যানের অপসারণ এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা জানান, যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!