1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল

চাঁদাবাজির দায়ে গ্রেফতার ফুলছড়ির যুবদল নেতা আক্তারুজ্জামানকে বহিষ্কার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

চাঁদাবাজির অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী বলেন, ‘চাঁদাবাজ কিংবা অপকর্মকারীদের যুবদলে কোনো ঠাঁই নেই।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মো. আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দল বহন করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা আক্তারুজ্জামানের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখেন।’
এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিচারপতির কাছ থেকে চাঁদা দাবী ও গ্রেফতারের আগে বুধবার বিকেলে ফুলছড়ি উপজেলার কালীর বাজার এলাকায় সুপ্রিমকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেন যুবদল নেতা মো. আক্তারুজ্জামান।
স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে। এ ঘটনার আগেও গত বছরের ৬ আগস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছ থেকে একই পরিমাণ চাঁদা দাবী করেছিলেন তিনি। জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের স্বচ্ছতা এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!