1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় কর্মীরহাতের নবগঠিত নির্বাহী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাতের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান মল্লিক, কর্মীরহাতের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাজেদ রাজু, যুগ্ম সম্পাদক আবু জাফর সাবু, সমাজ সেবা বিভাগের সাবেক উপ-পরিচালক মোঃ সুলতান উদ্দিন আহমেদ, অধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম, কর্মীরহাতের ম্যানেজার মোঃ মাহমুদুল হক রতন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ জুন অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগামী ৩ বৎসরের জন্য কর্মীরহাতের ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। কমিটির কর্মকর্তারা হচ্ছেন এম আব্দুস সোবহান সভাপতি, সহ-সভাপতি মোঃ আব্দুল হক চৌধুরী, মোঃ মকবুলার রহমান, মোঃ আমিনুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মাজেদ রাজু, যুগ্ম সম্পাদক আবু জাফর সাবু, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফজলুল করিম, কোষাধ্যক্ষ মোঃ হায়দার আলী, কার্যনির্বাহী সদস্য ফিরোজা বেগম, মোঃ জহুরুল কাইয়ুম, মোঃ আব্দুল লতিফ হক্কানী, মোঃ মোস্তাফিজুর রহমান, সামিউল ইসলাম পিপলু, আলমগীর কবির বাদল, মোঃ সাইদুর রহমান বাবু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!