1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার চরাঞ্চলে দ্বিতীয় দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ দ্বিতীয় দিনেরমত জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা দুর্গম চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। তবে এ অভিযানে জঙ্গি আস্তানার সন্ধান বা কাউকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া অভিযান চলে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৪ঘণ্টা ব্যাপী ফুলছড়ি উপজেলার ফজলুর ও ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি, তালতলা ও খাটিয়ামাড়িসহ বিভিন্ন চরে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এ অভিযান চালায়। কোন কিছু না থাকায় অভিযান শেষ করেন আইনশৃঙ্খলা বাহিনী।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক অভিযানের নেতৃত্বে বলেন, জঙ্গি আস্তানার সন্ধান ও তালিকাভূক্ত মামলার আসামি গ্রেফতার এবং নৌ-ডাকাতি প্রতিরোধে চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। তবে অভিযানে জঙ্গি আস্তানা বা কোন জঙ্গির সন্ধান পাওয়া যায়নি। ফলে অভিযান শেষ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ সাত ঘণ্টা সদর উপজেলার মোল্লারচর ও কামারজানি ইউনিয়নের বিভিন্ন চরে অতিরিক্ত পুলিশ সুপার (বি- সার্কেল) মো. মইনুল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালান। সে অভিযানে জঙ্গি আস্তানা বা কোন জঙ্গির সন্ধান পাওয়া যায়নি। তবে মোল্লারচর ইউনিয়নের সিধাইল চরের মৃত বাচ্চু মিয়ার ছেলে আইয়ুব আলী ওরফে শুকুর (২৮) নামে এক ডাকাতকে আটক করা হয়। শুকুরের পাঁচ ভাইদের নামে ডাকাতির মামলা রয়েছে।

সহকারী পুলিশ সুপার (হেড-কোয়ার্টার) মো. আসাদুজ্জামান রিংকু জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এরপর সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলে অভিযান চালানো হবে। অভিযানে জেলা পুলিশ,  গোয়েন্দা পুলিশ, ফুলছড়ি থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ৫০ জন সদস্য অংশ নেয়। অভিযানে অংশ নেওয়া সব সদস্যদের কাছে প্রয়োজনীয় অস্ত্র রয়েছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!