1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

নির্বাচনকে বিদেশি পর্যবেক্ষকরা ভুয়া বলেছেন : মান্না

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিদেশি পর্যবেক্ষকরা ভুয়া বলেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এটা কোনো ভোটই ছিল না।

শুক্রবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্রমঞ্চ আয়োজিত এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদ শপথ নিল, এমপিরা শপথ নিলেন। কারণ কখন কি ঘটে যায়, বলা যায় না। লড়াই যখন শুরু করেছি, তা শেষ করব। লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদের পাওনা আদায় করে নেব। লড়াই করলেই এই সরকার আর টিকতে পারবে না।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ৭ তারিখে কেউ ভোট দিতে যায়নি। ২ শতাংশ ভোটও পড়েনি। বিদেশি পর্যবেক্ষকরা বলেছেন কোনোভাবেই ৮ থেকে ১০ শতাংশ ভোটের বেশি পড়েনি। আওয়ামী লীগ ছাড়া ২৭টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারা সবাই বলেছে এখানে কোনো নির্বাচন হয়নি। তারা প্রত্যেকেই এই ভোট বর্জন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশকে আওয়ামী লীগ এক দলীয় শাসনের দিকে নিয়ে গেছে। এই নির্বাচনকে যদি আপনারা ক্ষমতায় থাকার লাইসেন্স মনে করেন, তাহলে ভুল করবেন। আলোচনা করে সংকট উত্তরণের একটা সুযোগ আছে আপনাদের। এখনও সময় আছে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ৭ তারিখ দেশের মানুষ ভোট দিতে যায়নি। আওয়ামী লীগের মহাজোট সঙ্গী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন বলেছেন নির্বাচন কারচুপি হয়েছে। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা আবদুস সুবাহান গোলাপ বলেছেন, প্রশাসনের সহায়তায় নির্বাচন কারচুপি করেছে। সরকারকে পতন না ঘটানো পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।

সমা‌বে‌শে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার এবং জেএসডির সহসভাপতি তানিয়া রব প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!