1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত

‘বাইরে থেকে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল’

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৪৮ বার পড়া হয়েছে

 

 

বাইরে থেকে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে আবারও অভিযোগ করেছে রাশিয়া।

শুক্রবার (১২ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে এই অভিযোগ করেন। বিবৃতিটি ঢাকায় রাশিয়া দূতাবাস তার ফেরিভায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছে।

‘বাইরে থেকে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল’

বিবৃতিতে মারিয়া জাখারোভা বলেছেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে আমরা অভিনন্দন জানাতে চাই। কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। তবে বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা গত বছরের ২২ নভেম্বর এবং ১৫ ডিসেম্বর বিষয়টি উল্লেখ করেছি’।

এর আগে গত ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিরূদ্ধে বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনে রাশিয়া। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী আন্দোলন পরিকল্পনা নিয়ে বৈঠক করেছিলেন—এমন অভিযোগও তুলেছিল রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র তা নাকচ করে।

মারিয়া জাখারোভা বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের ওই নির্বাচনের বৈধতা ও গৃহীত মান পূরণ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!