1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গোবিন্দগঞ্জে কথিত জিনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাবু মন্ডল (৫০) নামে এক প্রতারক জিনের বাদশা চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ছয় মাসে অনেক মানুষকে বোকা বানিয়ে দু’টি বিকাশ নম্বরে আট লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
বুধবার সকালে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শামছুল আলম শাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বাবু মন্ডল (৫০) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মন্ডল দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো। গভীর রাতে মোবাইলে কল দিয়ে তিনি জিনের বাদশা পরিচয়ে কথা বলতেন। প্রথমে নামাজ, কালাম পড়া হয়েছে কিনা জানতে চাওয়া ছাড়াও বিভিন্ন কৌশলে কথা বলে স¤পর্ক গড়ে তুলতেন। পরবর্তীতে মসজিদে জায়নামাজ দেওয়া ও দান-খয়রাত করলে স্বর্ণালংকার এবং ধন-স¤পদ পাওয়ার প্রলোভন দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল হাতিয়ে নেয়। সম্প্রতি এমন অভিযোগে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে বাবু মন্ডলকে গ্রেফতার করা হয়।
বাবু মন্ডল গত ছয় মাসে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারের পর তার কাছে থাকা মোবাইলের দুই সিমে বিকাশ অ্যাকাউন্টে গত ছয় মাসে আট লাখ টাকা লেনদেনের তথ্য পেয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শামছুল আলম শাহ বলেন, বাবু মন্ডল জিনের বাদশা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মন্ডল প্রতারণার কথা স্বীকার করেছে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!