1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি ৩ যুবক আহত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি তিন যুবক আহত হয়েছেন।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ।

আহতরা হলেন হাতিবান্ধা উপজেলার দৈখাওয়ার আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ জানান,  দৈখাওয়া বিওপির সীমান্ত পিলার ৯০১ হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বান্নিগড়া নামক স্থানে ঘন কুয়াশার মধ্যে ভোর ৪টার দিকে বাংলাদেশে একদল  চোরাকারবারী কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতের বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এতে বাংলাদেশি তিন চোরাকারবারীর দুজনের পায়ে ও একজনের হাতে গুলি লাগে। এ সময় অন্যরা পালিয়ে যান। পায়ে গুলি লাগা আহত দুইজন চোরাকারবারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আছেন।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহতের খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!