1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা সাঘাটায় লাইসেন্সবিহীন সেমাই কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা লালমনিরহাট খামারবাড়িতে উড়ছে না জাতীয় পতাকা, বিধিমালা জানেন না উপ-পরিচালক! লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

ধোনির নায়িকাকে হারিয়ে দিলেন স্মৃতি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

ইংল্যান্ডে আয়োজিত মহিলা বিশ্বকাপে ভারতীয় সমর্থকরা আপাতত তাঁকে নিয়েই মজে রয়েছেন। কারণ অবশ্য দুটো। প্রথমত তাঁর অনবদ্য পারফরম্যান্স, দ্বিতীয়ত তাঁর প্রাণজ্বল হাসি।

নিশ্চয়ই বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তিনি স্মৃতি মান্ধানা। চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স করে সংবাদের শিরোনামে চলে এসেছেন। যত দিন যাচ্ছে ক্ষুরধার হচ্ছে তাঁর খেলা।

মাঠে তো ছক্কা হাঁকিয়ে বিপক্ষকে হারিয়ে দেন সহজেই। এবার এই একটা জায়গায় বলিউড অভিনেত্রী দিশা পটানিকেও পিছনে ফেললেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আমচি মুম্বইয়ের ২১ বছর বয়সি এই তরুণী ক্রিকেটার বলিউড তারকা দিশা পটানিকে গুগুল সার্চে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, জানা গিয়েছে, এই মুহূর্তে গুগল সার্চে বলিউডের আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়েছেন স্মৃতি।

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বিশ্বকাপে ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স করে লাইম লাইটে চলে এসেছেন স্মৃতি মান্ধানা। তাঁর হঠাৎ সাফল্যে ভারতীয় ক্রিকেটের গ্ল্যামার গার্ল মায়ান্তি ল্যাঙ্গার পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় স্মৃতির ছবি পোস্ট করে জানিয়েছেন, এই মুহূর্তে বড় বড় সেলেবদেরও ছুটি করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের এই নতুন সেনশেসনটি।

ক্রিকেট দুনিয়ায় দারুণ পরিচিত মায়ান্তি ল্যাঙ্গারের এমন সার্টিফিকেট দেওয়ায় সোশ্যাল মিডিয়ার পাশাপাশি গুগল সার্চেও ক্রমে স্মৃতির খোঁজ পাল্লা দিয়ে বেড়ে চলেছে। ইন্টারনেটে অনেক বিশেষজ্ঞের দাবি, স্মৃতি মান্ধানার খোঁজ গুগল–এ এভাবে চলতে থাকলে দেশের এই উঠতি ক্রিকেটারটি বহু তারকার রেকর্ডই ভেঙে দিতে পারেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!