1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

সাঘাটায় বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করেছে তরুলতা নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (১৫ নভেম্বর) বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অনেক নারী-পুরুষের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। সেইসাথে সংগঠনটির সদস্য সংগ্রহও করা হয়।
এ কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন মথরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সংগঠনের সহ-সভাপতি নুরী আরশী লিসা, সাধারণ সম্পাদক সাকিব রেজওয়ান রিফাত, সহ-সাধারণ সম্পাদক জাকিয়া তানিম, প্রচার ও দপ্তর সম্পাদক লোকমান হোসেন ও ব্লাড বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন প্রমুখ।
সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান সজিব জানান, বিশ্বের কোনো ডাক্তার এ পর্যন্ত রক্তের প্রয়োজনে বিকল্প কিছু আবিষ্কার করতে পারেনি। তরুলতা রক্তদান সংগঠন একটি সেবা দান প্রতিষ্ঠান। এ সংগঠনটি রক্তের প্রয়োজনে সবসময় মানুষের পাশে আছে। রক্তের প্রয়োনীয়তা বিবেচনা করেই তরুলতা রক্তদান সংগঠনটি ২০১৯ সাল হতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন করে আসছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!