1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গোবিন্দগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জেরে শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহতঃ আটক -২

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

 

 

গোবিন্দগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই রমজান আলী মুন্সি (৪৫) নিহত হয়েছেন। উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটেছে। নিহত রমজান আলী ওই গ্রামের সদেল হকের পুত্র। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শ্যালক শফিকুল ও তার স্ত্রীকে আটক করেছে।
স্থানীয়রা জানান, উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুুরা গ্রামের সদেল হকের পুত্র রমজান আলী আজ সকাল ১১টার দিকে বিবাদমান জমিতে আলু লাগানোর কাজ করছিল। এসময় চাচাতো শ্যালক শফিকুল ইসলাম ও তার স্ত্রীর তাদের পক্ষের লোকজন নিয়ে আলু রোপন কাজে বাধা দেন। এরই জের ধরে দুুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে রমজান আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে রমজান আলীর মরদেহ উদ্ধার ও ঘটনার সাথে জড়িত অভিযোগে শফিকুল ইসলাম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা পক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!