1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা জেলায় ৪৮টি প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন করেন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৪২ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা জেলায় ৪৮টি প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকার গণ ভবন থেকে মঙ্গলবার সকাল ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার মো. কামাল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এসএম রফিকুল হাসান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার হোসেন, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এসডিজির অধীনে ২৫টি একাডেমিক ভবন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ১৩টি একাডেমিক ভবন, গণপূর্ত বিভাগের অধীনে সাব রেজিষ্ট্রি অফিস ভবন ২টি ও পাসপোর্ট অফিস ১টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে সদর উপজেলায় চারতলা ভীতসহ দুইতলা অফিস ভবন ১টি, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অধীনে কমিউনিটি ক্লিনিক ১টি, গাইবান্ধা পৌরসভার অধীনে ৪টি এবং সদর উপজেলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন ১টি। এছাড়া গাইবান্ধা সদর উপজেলার ১০ জন গৃহহীন ভুমিহীনদের মধ্যে জমির দলিল হস্তান্তর করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!