1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গাইবান্ধার ভেড়ামারায় পিসি গার্ডার নবনির্মিত ব্রীজের উদ্বোধন করেন হুইপ গিনি

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৫২ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া থেকে পৌরসভার খানকাশরীফ সড়কে রোববার ভেড়ামারা রেল ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর উপর ৮১ মিটার দীর্ঘ নবনির্মিত পিসি গার্ডার ব্রীজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ব্রীজটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এলজিইডির তত্ত্বাবধানে ব্রীজটি নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি ১৮ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান, উপজেলা প্রকৌশলী মো. বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মৃদুল মোস্তাাফিজ ঝন্টু, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাছুম হক্কানী, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ইউনিয়ন আওয়ামীলীগ নেতা প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, ইউপির সাবেক চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু, সাবেক ইউপি সদস্য ফয়জার রহমানসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
ব্রীজ উদ্বোধন পূর্ব এক আলোচনা সভায় হুইপ গিনি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। আগের চেয়ে দেশে এখন অনেক উন্নয়ন হয়েছে। দেশের আনাচে-কানাচে সব জায়গায় ব্রীজ, কালভার্ট ও সড়ক ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও রাজনীতি করে। তারা হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে মানুষকে আগুনে পুড়িয়ে মারে। তাই আগামীতে যাতে কোন অপশক্তি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, সদর উপজেলার খোলাহাটি, কুপতলাসহ বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ভেড়ামারায় ব্রীজটি নির্মাণ হওয়ায় এলাকার অতিউৎসাহিত লোকজন ব্যানার নিয়ে স্বত:স্ফুর্তভাবে একটি আনন্দ র্যালী বের করে। এর আগে স্থানীয় প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের পক্ষ থেকে ও এলাকাবাসির সহযোগিতায় হুইপ গিনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!