1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

গাইবান্ধা সদর আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর ১৩ দফা উন্নয়ন পরিকল্পনা গাইবান্ধায় সাংবাদিকদের সাথে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী শাহ্ সারোয়ার কবীরের মতবিনিময়

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ  জনগুরুত্বপূর্ণ এগারতম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২(সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ সারোয়ার কবীর বুধবার গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেন। সেইসাথে তিনি জনকল্যাণে ১৩ দফা উন্নয়ন পরিকল্পনারও ঘোষণা দেন। এসময় তিনি ও দলীয় নেতাকর্মীরা উল্লেখ করেন, সদর উপজেলার তৃণমুল পর্যায়ের আ’লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এ থেকে তিনি আশাবাদী দলের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে বিজয়ী হতে সক্ষম হবেন।

শাহ্ সারোয়ার কবীর মতবিনিময় সভায় তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তিনি নির্বাচিত হলে গাইবান্ধা শহরের বিরাজমান উল্লেখযোগ্য সমস্যাগুলোর মধ্যে যানজট নিরসন কল্পে বাইপাস সড়ক নির্মাণ, গাইবান্ধা কৃষি ইনষ্টিটিউটকে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, কামারজানি ও গিদারি ইউনিয়নকে নদী ভাঙনের হাত থেকে রক্ষাকরণ প্রকল্প গ্রহণ, বেকারত্ব দুরীকরণে শিল্প কারখানা স্থাপন, শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক পরিমন্ডলকে বিকশিত ও আধুনিকায়ন, শিশুদের জন্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা, বালাসী নৌবন্দরে সড়ক ও রেলসেতু স্থাপন, জেলা শহরের সড়ক প্রশস্তকরণ, বিদ্যুৎ সংকট নিরসন কল্পে বিদ্যুৎ সাব-ষ্টেশন স্থাপন, গ্রামীণ সড়কগুলোর উন্নয়ন ও সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং অসহায় ও দুঃস্থদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণে জরুরী ভিত্তিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন বলে জানান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, শাহ্ সারোয়ার কবীর বাংলাদেশ গণ পরিষদের প্রথম স্পীকার শাহ আব্দুল হামিদের নাতি। দলীয় রাজনীতিতে অত্যন্ত সক্রিয় এবং নিবেদিত ও জনকল্যাণে অনন্য ভূমিকা রাখায় এই তরুণ রাজনীতিবিদ ইতোমধ্যে সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

এসময় তার সাথে সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আ’লীগ দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রণজিৎ বকসী সূর্য, পৌর কাউন্সিলর মো. ইউনুস আলী শাহীন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রুজিনা নাহিদ ফারজানা শিমুল, আনজুনুর জামান ডিজু বকসী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর, মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, ঘাগোয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আজিজার রহমান, রামচন্দ্রপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি নয়া মিয়া সরকার, কামারজানি ইউনিয়ন আ’লীগ সভাপতি জহুরুল হক, মোল্লারচর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী, সাহাপাড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি রেকায়তুল ইসলাম, মালিবাড়ি ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া, বাদিয়াখালী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রাসেল আহাম্মদ সরকার, খোলাহাটি ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাহাপাড়া ইউনিয়ন আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক অনিল চন্দ্র সরকার, উপজেলা আ’লীগ নেতা আবু জাফর সিদ্দিক রায়হান, নাজমুল হোসাইন, ফিরোজা কবীর, আব্দুর রউফ, আবুল কালাম আজাদ প্রমুখ।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!