1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, ড্রাইভিংয়ের লার্নার সনদ প্রদান, প্রশিক্ষণ সনদপত্র, সফল আত্মকর্মীদের ক্রেস্ট ও প্রশিক্ষণ ভাতা বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো, ডেপুটি কো-অর্ডিনেটর কৃষিবিদ এ.এম খালেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. খাদেমুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুল ইসলাম, ডা: সোহেল মাহমুদ, সফল আত্মকর্মী হোসনে আরা, হানিফ মো. সুয়াইফ, আছিমা আকতার, নাজমুন্নাহার শান্তি, আব্দুল হাই, জয়া প্রসাদ, ইউনুস আলী, আশরাফুল আলম, মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারি ৬ জনের মধ্যে ২ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া ড্রাইভিং, কম্পিউটার ও প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণদের সনদপত্র বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!