1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন

  • আপডেট হয়েছে : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

 

ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
পুলিশী নিরাপত্তায় ভোটারদের স্বতঃস্ফূর্ত পদচারণায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মঙ্গলবার (৩১ অক্টোবার) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অত্র বিদ্যালয়ের সাধারণ অভিভাবক সদস্য পদে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য ৪টি পদের বিপরীতে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯শ’ ৫০ জন ভোটের মধ্যে ৬২৬ জন তাদের ভোট প্রয়োগ করেন। এরমধ্যে অনুপস্থিত ৩শ’২৪ জন এবং বাতিল হয় ২১ ভোট।
এদিন সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ ভোট গণনা শেষে নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মো. আব্দুল ওয়াদুদ সরকার সর্বোচ্চ ৩৮২ ভোট পেয়ে প্রথম হয়ে নির্বাচিত হন। দ্বিতীয় মো. আব্দুস সামাদ মন্ডল পান ২৮২ ভোট, মো. জহুরুল আলম ২৭০ ভোট পেয়ে তৃতীয় এবং মো. মাকসুদুর রহমান শাহীন ২৬৫ ভোট পেয়ে চতুর্থ স্থান পেয়ে জয়লাভ করেন। ভোটগ্রহণ চলাকালে দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন ও প্রধান শিক্ষক শাহ্. মুহা. মাহবুবুর আলম সার্বক্ষনিক নির্বাচন তদারকি করেন। এসময় এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টীম সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!