1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

ফুলছড়িতে নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করলেন এমপি রিপন

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়িতে স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাহমুদ হাসান রিপন।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারী হতে সাঘাটা উপজেলার গোবিন্দী ও হলদিয়া এলাকা রক্ষা (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় স্থায়ীভাবে নদীতীর সংরক্ষণে ২টি প্যাকেজে ৩৮৪ মিটার সিসি ব্লক কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য (এমপি) মাহমুদ হাসান রিপন।
পরে পূর্ব কাতলামারী গ্রামে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইসহাক আলী।
গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শেখের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর বিভাগীয় প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নুরুল আমিন, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান ও ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা প্রমুখ।
এসময় সাংসদ মাহমুদ হাসান রিপন বলেন, নদী ভাঙন থেকে উড়িয়া ইউনিয়নকে স্থায়ীভাবে রক্ষায় ২ কিলোমিটার স্পার নির্মাণ প্রকল্প একনেকে পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে। চরাঞ্চলের উন্নয়নে সমীক্ষা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টিতে রাস্তা-ঘাট, ধর্মীয় প্রতিষ্ঠান সহ ফুলছড়ি-সাঘাটার প্রত্যেকটি এলাকায় উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে, কোন লাভ হবে না। আর কয়েকদিন পর জাতীয় নির্বাচন, এতে তারা নিশ্চিত হেরে যাবে। এটা বুঝতে পেরেই ষড়যন্ত্রকারীরা পুলিশ হত্যা করছে, প্রধান বিচারপতির বাস ভবন ও রাজাবাগে হামলা করেছে। এই বিএনপি-জামায়াত জেএমবি সৃষ্টি করেছিল। শায়েখ আব্দুর রহমান ও বাংলা ভাইকে সৃষ্টি করেছিল, তাদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি হরতাল ডেকেছিল, মানুষ তা প্রত্যাখান করেছে। হরতালের দিন আমি সাঘাটা ও ফুলছড়ি উপজেলার কোথাও বিএনপি নেতাদের কাউকে দেখি নাই। তারা মাঝে মধ্যে ফেসবুকে একটু করে উকি মেরেছে। আপনারা প্রস্তুত থাকুন, যারা ষড়যন্ত্র করে, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে তাদের বয়কট করতে হবে।
এরআগে এমপি রিপন গাইবান্ধার সাঘাটা-বারকোনা-জুমারবাড়ী-সোনাতলা সড়কের প্রশস্তকরণসহ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ডাকবাংলা চৌ-মাথায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!