1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

পলাশবাড়ীতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় হরতাল বিরোধী শান্তি সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আ’লীগ সদস্য ও পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস, উপজেলা জাতীয় শ্রমিকলীগ আহবায়ক আবুল কালাম আজাদ সাবু, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহজাহান শেখ, যুগ্ম আহবায়ক শাহজালাল মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সাগর, পৌর আহবায়ক মাসুম সরকার ও পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক হাসান প্রধান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সমাবেশে বলেন, অবৈধ হরতাল দেশের সাধারণ জনগণ মানে না। হরতালের নামে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে দেয়া হবে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিরোধী বিএনপি-জামাতসহ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!