1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

বিশ্বের সাম্প্রদায়িক সম্পৃতির দেশ বাংলাদেশ- হুইপ গিনি

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জাতীয় সংসদের হুইপ গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের বুকে রোল মডেল। সেইসাথে বিশ্বের সাম্প্রদায়িক সম্পৃতির দেশ হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে বাংলাদেশের। কারণ এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদে তাদের নিজ নিজ ধর্ম পালন করে থাকে। এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সমান সমান। আমাদের খেয়াল রাখতে হবে কেউ যাতে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করতে না পারে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের লোহাচোরা ব্রীজ সংলগ্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখে। এক শ্রেণীর লোকজন সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার জন্য সব সময় লেগে থাকে। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, এ দেশে সকল ধর্মের লোকজন ভাই ভাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে এবং নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। পরে তিনি জেলা পরিষদের তহবিল থেকে হিন্দু ধর্মাবম্বীদের সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময় সভায় গাইবান্ধা সদর সহকারি কমিশনার (ভূমি) মো. রেজাউল ইসলাম, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, বায়ালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিলন কুমার দেব, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া বাবু, বোয়ালী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু, দক্ষিণ ফলিয়া লোহাচোরা শ্বশানঘাট কমিটির সভাপতি নারায়ন চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক উজ্জল চন্দ্র বর্মণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে হুইপ ওই এলাকার আলাই নদীর তীরে একটি আধুনিক শ্বশান ঘাট, মরদেহ রাখার শেড ঘর ও একটি কালী মন্দির নির্মাণের ঘোষণা দেন। পাশাপাশি অসহায় ও গরীব ১০ হিন্দু পরিবারকে তিন হাজার করে টাকা ও এক বান্ডিল করে টিন প্রদানের প্রতিশ্রুতি দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!