1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

গাইবান্ধায় তিনদিন ব্যাপী সঙ্গীত ও নৃত্যদলের কর্মশালা শুরু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শিশু-কিশোর ও যুবকদের নিয়ে সঙ্গীত ও নৃত্যদলের প্রযোজনা কর্মসূচি “আমরা সবাই মঞ্চকুঁড়ি নট নন্দনে ফুটবো” শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমিতে আজ শুক্রবার (২৭ অক্টোবর) এ কর্মশালা শুরু হয়ে চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ইয়াসমীন আলী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী এস কে জাহিদ।
কর্মশালার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমান, সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, যুগ্ম সম্পাদক হোসেনুল ইসলাম চুনি, কার্যনির্বাহী সদস্য মাহমুদ ইসলাম মহব্বত, নৃত্য প্রশিক্ষক স্বপন কুমার সাহা, তালযন্ত্র (তবলা) প্রশিক্ষক তোজাম্মেল হক সরকার, তালযন্ত্র সহকারি জাকির হোসেন খান ও রাগীব হাসান সন্তু প্রমুখ।
কর্মশালায় অংশগ্রহণ করে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীবৃন্দ, উদীচী শিল্পীগোষ্ঠী, বিস্ময় সঙ্গীত বিদ্যালয়, জাহানারা আলম সঙ্গীত বিদ্যালয়, সারেগামা সঙ্গীত বিদ্যালয়, শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীতায়ন, রফিকা গীতি সংস্থা, সুরবানী সংসদ, স্পন্দন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন উপজেলার শিশু-কিশোর ও যুব সঙ্গীত ও নৃত্য শিল্পীবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!