1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

গাইবান্ধায় আদালতে বিচারক কে খেলনা পিস্তল ঠেকিয়ে হুমকি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

 

গাইবান্ধায় ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালত চলাকালীন আদালতের বিচারক আবু বাছেদ মো. বুলু মিয়াকে খেলনা পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেওয়ায় আব্দুল হালিম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারিক কক্ষে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুল হালিম গাইবান্ধা সদর উপজেলার উত্তর ধানঘড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতে দুপুর ৩টার দিকে বিচারিক কার্যক্রম চলাকালীন হঠাৎ এক যুবক বিচারকের দিকে পিস্তল তাক করে গুলি করার হুমকি দেয় এবং বঙ্গবন্ধুর ছবি উপরে কেন জানতে চায়। তৎক্ষণাৎ আদালতের কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে। এসময় ওই যুবকের কাছ থেকে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, যুবকটিকে প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। আমরা তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বিচারককে খেলনা পিস্তল দিয়ে গুলি করে হুমকি দেওয়ার ঘটনায় আদালতের পুলিশ এক যুবককে আটক করে সদর থানায় খবর দেয়। সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নেয়। পরে যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে, প্রাথমিকভাবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!