1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন খামেনির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি’ দেওয়া হবে : বিপ্লবী গার্ডস মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

গাইবান্ধায় শেখ রাসেল দিবস পালন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালী, শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বেলুন উড়ানো ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান পৌর প্যানেল মেয়র মো. মতলুবর রহমান, বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে হুইপ ও জেলা প্রশাসকের নেতৃত্বে ”শেখ রাসেল দিপ্তীময় নির্ভীক নির্মল দুর্জয়” এই শ্লোগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে ডিবি রোড হয়ে র‌্যালিটি পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় ও বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় উপস্থিত ছিলেন ডিডিএলজি মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জাহিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো: মওদুদ আহমেদ, এডিএম মো: মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা। এর আগে কেন্দ্রীয় কর্মসূচি সরাসরি প্রদর্শন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!