1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

কৃষি যন্ত্রপাতি সংরক্ষণ ভবন উদ্বোধন পলাশবাড়ীতে ক্ষুদ্র প্রান্তিক চাষীদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ চলতি মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক চাষীদের বিনামূল্যে বীজ এবং সার বিতরণসহ কৃষি যন্ত্রপাতি সংরক্ষণে একটি একতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কৃষি অফিসের হলরুমে থেকে এসব বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. হারুনুর রশিদ ও মোছা. আশিকা জাহান তৈশী ছাড়াও উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। চলতি রবি মৌসুমে চাষী পর্যায় ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১ কেজি সরিষা, ১ কেজি সূর্য্যমূখী, ১০ কেজি চিনাবাদাম, ১ কেজি শীতকালীন পেঁয়াজ, ৫ কেজি মুগ, ৫ কেজি মসুর ও ৮ কেজি সয়াবিন তেল বীজ বিতরণ করা হয়। একইসাথে প্রত্যেক কৃষক পর্যায় আনুপাতিক হারে সর্বোচ্চ ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ উপজেলায় মোট ৪ হাজার ৫’শ ৯০ জন কৃষককের মাঝে এসব বিতরণ করা হয়। শেষে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’র আওতায় কৃষি যন্ত্রপাতি সংরক্ষণে একটি একতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!