1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

সাদুল্লাপুরে গভীর কুপে পড়ে স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ

  • আপডেট হয়েছে : বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইন্ধার সাদুল্লাাপুর উপজেলার মিরপুর এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা গভীর কুপের বালুর নিচে চাপা পড়ে সিহাব মিয়া (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে পরিবার অভিযোগ করেছে। মঙ্গলবার রাতে এলাকার লোকজন গভীর কুপের ভেতর থেকে সিহাবের লাশ উদ্ধার করে। নিহত সিহাব মিয়া ওই উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে এবং উদয়ন কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, হাঁস খুঁজতে মঙ্গলবার সন্ধ্যায় সিহাব বাড়ির পাশের জমিতে যায়। এসময় হঠাৎ করে সে বালু উত্তোলন করা গভীর কুপে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর রাত সাড়ে ৮টায় গভীর কুপের বালুর নিচে চাপা পড়ে থাকা তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও নিহত সিহাবের পরিবারে অভিযোগ, জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল সাদুল্লাপুর পাকা সড়ক ঘেঁষে সাবেক তাজপুর-মিরপুর বাজারের পূর্বে অপরিকল্পিতভাবে একটি কারখানা নির্মাণ করছে। কারখানা নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে তিনি জনবসতি এলাকা ও আবাদি জমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। বালু উত্তোলন করার কারণে আবাদি জমিতে গভীর কুপে পরিণত হয়। ফলে সেই গভীর কুপের পানি ও বালুর নিচে চাপা পড়ে সিহাবের মৃত্যু হয়। এছাড়া বালু উত্তোলন করার ফলে আশপাশের আবাদি জমি ভেঙে গর্তে পরিণত হচ্ছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস জানান, সিহাবের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!